ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বলে দাবি জানিয়ে তৃণমূলের উদ্দেশে পোস্টার জামালপুরে
দি নিউজ লায়নঃ ভোটের আগে বিজেপি-কে ‘বহিরাগত’ বলে আক্রমণ শানিয়েছিল শাসকদল। কিন্তু দলের অন্দরেই বহিরাগত বনাম ভূমিপুত্র দ্বন্দ্ব অব্যাহত। সেই তালিকায় নয়া সংযোজন পূর্ব বর্ধমানের জামালপুর। দাবি ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। এরকম এক দাবিতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ল বর্ধমানের জামালপুরে। তাতে বিড়ম্বনায় পড়েছে জোড়াফুল শিবির শিবির। তৃণমূল (TMC)প্রার্থী অলোক কুমার মাঝিকে মানছি না। উনি বহিরাগত।
তাঁর পরিবর্তে প্রার্থী করতে হবে কোনও ভূমিপুত্রকে। মঙ্গলবার এরকম এক পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড মোড়, শুড়েকালনা বাজার, জামালপুর বাজার,হালাড়া মোড়ে। ওই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এর পিছনে বিজেপি-র হাত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে কেউ কেউ।

Post a Comment